1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়িতে ধানের শীষের সমর্থকদের বিশাল মিছিল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীকের মিছিলে জনতার ঢল নেমেছে।

সোমবার বিকেলে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, ফুলবাড়ী-পার্বতীপুরসহ দেশের নেতৃত্ব কার হাতে যাবে—সেই বিষয়টি বিবেচনা করেই ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করবে, না কি সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দৌরাত্ম্য বাড়বে—সে সিদ্ধান্ত ভোটারদের নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নেতৃত্ব মৌলবাদী ও উগ্রপন্থীদের হাতে যাবে, না কি প্রগতিশীল ও স্বাধীনতার পক্ষের দেশপ্রেমিকদের হাতে থাকবে—এ বিষয়েও জনগণকে সচেতন হতে হবে। দেশ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দল-মতের ঊর্ধ্বে উঠে সকল শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষকে একত্রিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।

এছাড়াও বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান নবীউল ইসলাম, যুবদলের আহ্বায়ক আবু সাইদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাছান মোল্যা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মখলেছুর রহমান নবাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park