1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়িতে দুইটি চুরি হওয়া ট্রাক্টর উদ্ধার ৩ জন আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

 

দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ অভিযানে ২টি চোরাই ট্রাক্টর উদ্ধারসহ ৩ জন সংঘবদ্ধ চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।
গত বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপুর প্রযন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরিযাওয়া ট্রাক্টর উদ্ধার করে চোর চক্রের সদস্যদের আটক করা হয়।
আটক ট্রাক্টর সংঘবদ্ধ চোর সদস্যরা হলেন, উপজেলার রাজারামপুর ফকিরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেল রুবেল ইসলাম (৩০), একই এলাকার আবু বক্কর এর ছেলে শফিকুল ইসলাম (৩০) ও আব্দুল জব্বারের ছেলে রাশেদ (৩০)।
বৃহস্পতিবার বিকাল ৫টায় ফুলবাড়ী থানায় প্রেস ব্রিফিং করে এ ঘটনা নিশ্চত করেন ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম।
ওসি এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম জানান গত ১৫ নভেম্বর রাত্রী অনুমান ২টা থেকে ১৬ নভেম্বর দুপুর ১টার মধ্যে উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি ইফতি ফিলিং স্টেশন থেকে সমশের নগর জদুলাল রায়ের ছেলে নিমাই চন্দ্র রায়ের একটি ট্রাক্টর চুরি হয়।

বিষয়টি ফুলবাড়ী থানা পুলিশ অবহিত হওয়ার পর চুরি যাওয়া ট্রাক্টরটি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করতে থাকে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার, দিনাজপুর ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), দিনাজপুর এর দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত), ফুলবাড়ী থানার নেতৃত্বে এসআই দীপু কুমার, এসআই মোঃ রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৪ ডিসেম্বর সন্ধ্যায় মোঃ শফিকুল ইসলামকে আটক করে, জিজ্ঞাসাবাদে প্রথমে তার দেওয়া বিভ্রান্তিকর তথ্য মতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনার একপর্যায়ে জানায় যে, ফুলবাড়ী থানাধীন ৭নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া রাশেদের বাড়ীতে চুরি যাওয়া ট্রাক্টরটি রয়েছে। পরে রাশেদকে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, একই গ্রামের রুবেলের বাড়ীতে চুরি যাওয়া ট্রাক্টরটি রয়েছে। উক্ত রুবেল এর বাড়ীতে অভিযান করে দেখা যায় যে, চোরাইকৃত ট্রাক্টরটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে তার বাড়ীর ভিতর আঙ্গীনায় পলিথিন দ্বারা লুকিয়ে রেখেছে।
উক্ত ট্রাক্টরটির ৪টি চাকার বিষয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উক্ত ট্রাক্টরটির ৪টি চাকা যোগসাজসে দিনাজপুর, কোতয়ালী থানাধীন জনৈক বাবুর দোকানে বিক্রি করেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় বাবুর দোকান হতে ট্রাক্টরটির ৪টি চাকা উদ্ধার করা হয়। উক্ত ট্রাক্টরটি ছাড়াও আসামীদের দখল হতে আরো একটি চোরাই সন্দিগ্ধ ট্রাক্টর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২টি ট্রাক্টরের আনুমানিক ৩২ লাখ টাকা।
এ ঘটনায় ট্রক্টরের মালিক নিমাই চন্দ্র রায় ফুলবাড়ী থানায় একটি চুরির মামলা দায়ের করেছে। ফুলবাড়ী থানার ওসি জানান চুরি হওয়া ট্রাক্টর ২ টি জব্দ করা হয়েছে ৩ জন আসামিকে জেলে প্রেরণ করা হয়েছে।

৫.১২.২০২৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park