1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

ফুলবাড়িতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ২ জন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২১০ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭মে) রাত আনুমানিক ১টার দিকে দিনাজপুর – গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী পৌরসভার সম্মুখ স্থানে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।সড়ক দুর্ঘটনায় নিহত সোহাগ হোসেন (২৬) ফুলবাড়ী পৌরসভার চক সাহাবাজপুর এলাকার মো. লুৎফর রহমানের ছেলে। সে রাজধানী হোটেলের কারিগর ছিল এবং তোজাম্মেল হক (৩৬)বিরামপুর উপজেলার কুশাখালী গ্রামের মৃত নজমুল হকের ছেলে। সে ঢাকা মোড়ের মজনু মিয়া হোটেলের কারিগর।

নিহত সোহাগ হোসেনের বড় ভাই রশিদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় আমার ছোট ভাই সোহাগ ফুলবাড়ীর নিমতলা মোড়ের রাজধানী হোটেলে কর্মচারীর কাজ করত। হোটেলের কাজ শেষে রাতে (১৭/০৫/২০২৫) তার বন্ধু মো. তোজাম্মেল হকসহ মোটর সাইকেল যোগে ফুলবাড়ী থানাধীন ঢাকা মোড় থেকে তার বর্তমান ঠিকানার বাসায় যাবার উদ্দেশ্যে রওয়ানা করে রাত সাড়ে ১২টার দিকে। ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী পৌরসভাস্থ পৌরষভা অফিসের সামনে বিরামপুর হতে দিনাজপুর গামী আঞ্চলিক মহাসড়কের উপর পৌঁছলে অজ্ঞাতনামা গাড়ীর ড্রাইভার ও হেলপার দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আমার ভাইয়ের মোটর সাইকেলে সজোরে ধাক্কা দেয়। আমার ভাই ভিকটিম সোহাগ হোসেন ও তার বন্ধু ভিকটিম তোজাম্মেল হক উক্ত গাড়ির ধাক্কায় পাঁকা রাস্তায় পড়ে গিয়ে কপালে মারাত্মক জখম প্রাপ্ত হয়ে আমার ভাই ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজন আমার ভাইয়ের মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য এবং তোজাম্মেল হককে চিকিৎসার জন্য ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাই সোহাগ হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আমার ভাইয়ের বন্ধু তোজাম্মেল হক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিবুল জানান, অজ্ঞাতনামা যানবাহনের সাথে দুজন মোটরসাইকেল আরোহীর সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ১জন মারা যায়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অপরজন মারা যায়। পরে লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

যানবাহন আটক করা যায়নি। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park