1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলতলা থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৯২ বোতল ESKUF সিরাপ আটক ৩

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান

খুলনার ফুলতলা থানা পুলিশের অভিযানে গতকাল সোমবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয় সামনে খুলনা যশোর গামী পাকা রাস্তার উপর টহল ডিউটি করাকালে রুবেল নামের এক ব্যক্তিকে তল্লাশি করে ৯২ বোতল ESKUF সিরাপ ১০০ এমএল। প্রত্যেকটির প্লাস্টিকের বোতলের গায়ে ইংরেজীতে Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup 100ml লেখা আছে।এটাও ফেনসিডিল এর মতো ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। প্রথম আসামির স্বীকারোক্তিতে অপর দুই আসামিকে খুলনা সোনাডাঙ্গা থানার বসুপাড়া এতিমখানার মোড় অ্যাডভোকেট শাহিনের বাড়ির ভাড়াটিয়া তাদের আটক করা হয়। আসামিরা হলো (১) মোঃ রবিউল ইসলাম ওরফে রুবেল (৪০)। পিতা মোল্লা আবুল কালাম আজাদ সাং কুলিয়া মধ্যপাড়া, থানা – মোল্লারহাট, জেলা বাগেরহাট। (২) মোঃ নাঈম ওরফে (ভুলু ৫০) পিতা মৃত হাদিস মিস্ত্রী। সাং রাজবাড়ী, (মদিনা রোড নম্বর ১৪) থানা সৈয়দপুর জেলা নীলফামারী। ৩। রুনা বেগম (৪৫) পিতা মৃত অহিদ শেখ। সাং গজালিয়া, থানা-মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট। থানা সূত্রে জানা গেছে সোমবার (০১ ডিসেম্বর) ভোররাতে ফুলতলা থানায় কর্মরত এস আই (নিঃ) মোঃ হারুন আর রশিদ জরুরি ডিউটিরত অবস্থায় সঙ্গীয় ফোর্স শুভ ঘোষ, মোঃ ইসমাইল হোসেন, ও মোঃ হেলালুজ্জামান অভিযান পরিচালনা করে উক্ত অবৈধ মাদকদ্রব্য আটক করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি আরো বলেন বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ESKUF সিরাপ এর ব্যবসা তারা করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা তাদের নামে করা হয়েছে যার মামলা নং ০১ তারিখ ০১/১২/২০২৫।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park