1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন:

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মোঃ মামুন মোল্লা

: খুলনা নগরীর শিরোমণির কৃতি সন্তান ফুলতলা উপজেলা পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেনের জানাজা বুধবার আছরবাদ শিরোমণি খান জাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মরহুম শেখ আকরাম হোসেন প্রায় ১ মাস ডায়বেটিস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে

চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,১সন্তান ও ২ কন্যা সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচি রাণী দাস ও খান জাহান আলী থানার ওসি সানওয়ার হোসাইন মাসুম এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আকরাম হোসেনকে গার্ড অফ অনার প্রদান করা হয়।জানাযায় নামাজে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফতের মজলিস সাখাওয়াত হোসেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মীর কায়ছেদ আলী, খান জাহান আলী থানা বিএনপির কাজী মিজানুর রহমান, ইকবাল হোসেন, ডক্টর মাহবুবুর ইসলাম , ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলু ভুঁইয়া, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুছ, অধ্যক্ষ এম এ দাউদ, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন,মুন্সি মইনুল ইসলাম, শেখ আব্দুস সালাম, ইকবাল হোসেন মিজান, অধ্যক্ষ মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, তারেক হাসান মিন্টু, আব্দুল আউয়াল মিন্টু, ইমরান হোসেন ইমন, শাহাদাত জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা স ম রোজোয়ান আলী, আলমগীর হোসেন সহ রাজনৈতিক দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ। জানাযায় নামাজে অংশ নিতে কলেজ মাঠ জনতায় পরিপূর্ণ হয়ে যায়।জানাজার নামাজ পড়ান শিরোমণি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুল জব্বার। শিরোমণি পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park