1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলতলায় উদ্ভাবনী মহিলা সংস্থার উদ্যোগে বিশ্ব উদারতা দিবস পালিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় খুলনা জেলার ফুলতলা উপজেলার প্রবেশ দ্বারে ফুলতলায় উদ্ভাবনী মহিলা সংস্থার উদ্যোগে খুলনা যশোর মহাসড়কের পাশে অবস্থান করে। উদ্ভাবনী মহিলা সংস্থার পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের নির্বাহী পরিচালক মারিয়া ভূঁইয়া মেরির সার্বিক ব্যবস্থাপনায়, ফুলতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর আলোদে এর সঞ্চালনায় দুস্থ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন দুঃস্থ নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহানারা ভূইয়া, নির্বাহী পরিচালক গণসেবা রিমি আক্তার, এবং কো-অর্ডিনেটর আলো দে মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, সমাজসেবা অফিসার ফিরোজ শাহ্। ১৪ তম বিশ্ব উদারতা দিবস (লিভিং টুয়েসডে) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। প্রতিটি মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন এবং তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটি পালন করা হয়। তবে বিশেষজ্ঞরা মনে করেন, আইন বাস্তবায়ন এবং সামাজিক সচেতনতার ঘাটতির কারণে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিটি মানুষের শিক্ষা, কর্মসংস্থান এবং পরিবেশগত সুযোগ বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করবার জন্য বিভিন্ন এনজিও কর্মী, প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park