1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফরিদপুর থেকে চাঞ্চল্যকর গণধর্ষণ ও হত্যা মামলার ২ আসামিকে আটক করেছে র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

ফরিদপুর জেলার চাঞ্চল্যকর গণধর্ষণ ও হত্যা মামলার মূলহোতা,এজাহার নামীয় ১ ও ৪ নং আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৬, সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন কাশিয়ানী বাজার এলাকায় রাত ২২:৫০ ঘটিকার সময় এবং কাশিয়ানী থানাধীন ভাট্রাইধোবা এলাকায় রাত ১:৫০ ঘটিকার সময় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চাঞ্চল্যকর রিক্তা আক্তারকে যৌতুকের জন্য শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক গণধর্ষণ ও হত্যা মামলার মূলহোতা, এজাহার নামীয় ১নং ও ৪নং পলাতক আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, জুয়েল মীর (২৮), পিতা: জালাল মীর, রীবা বেগম (৪৭), স্বামী: জালাল মীর,উভয় থানা: বোয়ালমারী, জেলা: ফরিদপুর। মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, ধৃত আসামি জুয়েল মীর ভিকটিম রিক্তা আক্তারের স্বামী এবং আসামি রীবা বেগম ভিকটিমের শ্বাশুড়ি হয়। বিয়ের পর থেকে ভিকটিমের স্বামী ও তার পরিবারের লোকজন একাধিকবার ভিকটিমকে যৌতুকের জন্য মারধর করে। ভিকটিম রিক্তা আক্তার একমাত্র সন্তানের কথা চিন্তা করে স্বামীর পরিবারের অমানবিক নির্যাতন সহ্য করেও সংসার চালিয়ে যান।

অমানবিক নির্যাতনের এক পর্যায়ে গত ২৩/০২/২০২৩ ইং তারিখ ভিকটিম রিক্তা আক্তার অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে ভিকটিম রিক্তা আক্তারের বোন জামাই হাফেজ আকরাম মাতব্বর বাদী হয়ে ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে গোপালগঞ্জ জেলার থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park