1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

প্রদেশ কংগ্রেসের ডাকে, কর্পোরেশন ঘেরাও এবং ডেপুটেশনকে কেন্দ্র করে পুলিশের লাঠি , আহত কয়েকজন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯২ বার পঠিত

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস ,, কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ৫ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার, ঠিক দুপুর ১ টায়, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির ডাকে এবং সভাপতি শুভঙ্কর সরকারের আহবানে , বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, কয়েকশো কংগ্রেস কর্মীরা কলকাতা কর্পোরেশন ঘেরাও করেন এবং ডেপুটেশন দেন।

দুপুর বারোটা থেকে মৌলালি বিধান ভবনের সামনে কংগ্রেসকর্মীরা জমায়েত হন এবং সেখান থেকে মিছিল করে কলকাতা কর্পোরেশনের সামনে আসলে পুলিশ ব্যারিকেট করে আটকে দেন, বেশ কিছুক্ষণ ধরে তারা সেখানে বিক্ষবিদা দেখান বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে এবং যাহারা এই সকল কান্ড ঘটিয়েছে তাদের শাস্তির দাবীতে, তারা বলেন দুর্নীতিগ্রস্ত নির্মাতা ও পুরো কর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এবং বহু দল বাড়িতে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তারপর তারা যখন ডেকোরেশন দেওয়ার জন্য তৈরি হন এবং পুলিশদের সহযোগিতা চান, তাহাদের বাধা দেয় ডেপুটেশন দিতে না যাওয়ার জন্য, তারা জানান ডেপুটেশন দেওয়া যাবে না, বহুবার কংগ্রেসের তরফ থেকে বলেন আমরা শুধু ডেপোরেশন দিয়ে চলে আসব তাতেও রাজি হননি,

শুরু হয় ব্যারিকেট ভাঙ্গা ও ঠেলাঠেলি, এর সাথে সাথে মেয়র থেকে শুরু করে পৌরসভার দায়িত্ববান অফিসারদের বিভিন্নভাবে আক্রমণ করতে থাকেন, বলেন আমরা যতক্ষণ না ডেপুটেশন দেবো আমরা এখানে অবস্থান করবো ,তারি কিছুক্ষণ পরে পুলিশ প্রশাসনের সাথে কংগ্রেস কর্মীদের ব্যারিকেট ভাঙ্গা আরম্ভ হয়, এবং সেই সময় পুলিশ হঠাৎ কংগ্রেস কর্মীদের উপর লাঠি চালাতে শুরু করে, বেশ কয়েকজন আহত হন, এবং বেশ কয়েকজন বিভিন্ন জায়গায় চোট পান, কংগ্রেসকর্মীরা জানালেন আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলাম ,তবুও আমাদের ডেপুটেশন দিতে দেয় না পুলিশ, পুলিশ এইরকম অমানবিক পরিস্থিতি সৃষ্টি করায় কংগ্রেসকর্মীরা এস এন ব্যানার্জি রোড আটকে দেন এবং রাস্তার উপর বসে পড়েন, কিছুক্ষণ পরে ঘটনাস্থলে উপস্থিত হন ডিসি, তিনি এসে সামাল দেন এবং ডেপুটেশন দেওয়ার পারমিশন দেন।, ডেপুটেশন দিতে গেলে প্রশাসনের অফিসারেরা কংগ্রেস কর্মীদের বুঝিয়ে পৌরসভার একসাইটে জমায়েত হতে বলেন । কংগ্রেস কর্মীরা বলেন কি কারনে আমাদের উপর লাঠি চালানো হলো তার জবাব দিতে হবে পুলিশ অফিসারদের।

মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, মেহেবুব চৌধুরী, প্রদীপ প্রসাদ ,আশুতোষ চ্যাটার্জী, মায়া ঘোষ, সুমন পাল সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা।।

তারা বলেন কলকাতা কর্পোরেশনে দুর্নীতির আগ্রা হয়ে দাঁড়িয়েছে, এই দুর্নীতিকে দূর করতে হবে এবং মেয়রকে পদত্যাগ করতে হবে। তাহারা জানান আরো চৌদ্দটি বাড়ির অবস্থা একই রকম, কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে,

যে সকল দুর্নীতি গুলি উল্লেখ করেছেন তাহাদের মধ্যে, জল সরবরাহ ও নিকাশি কেলেঙ্কারী, সম্প্রতি করে দুর্নীতি, টেন্ডার ও চুক্তি কেলেঙ্কারি, বিল্ডিং আইন লঙ্ঘন ও অবৈধ নির্মানে দুর্নীতি, শাস্তি দুর্নীতি, ট্রেড লাইসেন্সের দুর্নীতি, হকার ও দখলদারীতে দুর্নীতি, অবৈধ হোল্ডিং ও বিজ্ঞাপনে কেলেঙ্কারী, অবৈধ পার্কিং ও টোল সংগ্রহে দুর্নীতি, দুর্নীতিকে অবিলম্বে মুক্ত করতে হবে। এবং সমস্ত দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park