1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

প্রতিষ্ঠা বার্ষিকীতেই নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

খুলনা, ১৮ নভেম্বর,২০২৫: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় খুলনার লবনচরা থানাধীন বিশ্বরোড সংলগ্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। পরে কেক কেটে এ শুভ উদ্বোধনকে আরো আকর্ষণীয় করা হয়। এরপর সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান মো: মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “আজকে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের দিন। আজকে তাদের বিজয়ের দিন। ভার্সিটির কাজ দ্রুত সময়ে শুরু হয়েছে এবং খুব দ্রুত শেষ হবে। আর এজন্য সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। কিন্তু আজ বিজয়ের দিন।” উল্লেখ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মো: মিজানুর রহমান দ্বায়িত্ব নেবার ৬ মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হল। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য ও কনস্ট্রাকশন কমিটির সভাপতি সৈয়দ হাফিজুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য রেজাউল আলম, ইউনিভার্সিটির আইন উপদেষ্টা এ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান, আইন অনুসদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে স্থায়ী ক্যাম্পাসে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ‘পাইল’ স্থাপনের কাজের শুভ উদ্বোধন করা হয়। অন্যদিকে অনুষ্ঠানে আসা অতিথিরা স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেল প্রফেসর কানাই লাল সরকার।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park