1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী জমকালো বার্ষিক ক্লাসপার্টি-২০২৫ ও প্রীতিভোজ। রিপোর্টার   মোঃ মামুন মোল্লা খুলনা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

খুলনা কুয়েট রোডের ল্যাবরেটরী স্কুল মোড়ে অবস্থিত প্রতিভা প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী ক্লাসপার্টি, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

৮ নভেম্বর শনিবার সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান(মিজান)। অনুষ্ঠানের প্রথম দিনে প্লে এবং নার্সারি ক্লাসের বিভিন্ন শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি এবং ফ্যাশান শো সহ বিভিন্ন আয়োজনের মধ্যে বার্ষিক ক্লাসপার্টি, সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকগণও বর্ণাঢ্য এই আয়োজনে অংশগ্রহন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানের অণ্যতম আকর্ষণ ছিল প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের আলাদা আলাদা ভাবে ভাগ্য পরীক্ষা লটারীর মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কারের বিষয়টি।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান(মিজান)। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক শারমিন স্মৃতির ও সুমির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু রামপ্রসাদ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক তাহমিনা ইসলাম, যুথি, ফারজানা আক্তার ,ময়না খাতুন, ইশা আক্তার,শামিয়া আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজ ৯ নভেম্বর রবিবার প্রথম এবং দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীদের এবং আগামীকাল ১০ নভেম্বর সোমবার ৩, ৪ ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের ক্লাসপার্টির মধ্যে দিয়ে জমকালো এই অয়োজনের সমাপ্তি ঘটবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park