1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা।

খুলনা কুয়েট রোডের ল্যাবরেটরী স্কুল মোড়ে অবস্থিত প্রতিভা প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনটি ভাগে বিভক্ত করে সম্পন্ন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের (মিজান) সভাপতিত্বে অনুষ্ঠানের বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু রামপ্রসাদ, সিনিয়র শিক্ষক শারমিন স্মৃতি, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাদেক হোসেন, মেহেদী হাসান, তাহমিনা ইসলাম, যুথি, ফারজানা আক্তার, শামিয়া আক্তার বক্তৃতা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থী, বিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্লে, নার্সারি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান (মিজান)। এ সময় তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বজায় রাখতে সুদক্ষ শিক্ষক-শিক্ষিকামন্ডলী দ্বারা আধুনিক পাঠদান, প্রতিষ্ঠানের উন্নতমানের অবকাঠামোর মাধ্যমে শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলাসহ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশে প্রতিযোগিতামূলক শিক্ষায় মেধা বৃত্তি ও বিশেষ পুরষ্কারের ব্যবস্থা ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয়ে কাউন্সিলিং এর মাধ্যমে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে অত্র অঞ্চলের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল আদর্শ শিক্ষার বাতিঘর হিসাবে সকলের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে অত্যান্ত সুনামের সাথে এগিয়ে চলছে বলে তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park