1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

পূর্ব মেদিনীপুর জেলার, কোলাঘাট ব্লকে, রঙিন ফুলকপি চাষ করে তাক বানালেন কৃষক প্রমথ মাঝী।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

 

আজ ২৪ শে জানুয়ারী শুক্রবার, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে, আমরা জেনে এসেছি রঙিন ফুল চাষ হয়, কিন্তু রঙিন ফুলকপি চাষ করে তাক বানালেন কোলাঘাটের কৃষক প্রমথ মাঝী, কোলাঘাটের বৃন্দাবনচকের বাসিন্দা ,

প্রমদবাব বাবুর সব সময় ইচ্ছা নতুন কিছু চাষ করার, নতুন চাষের প্রতি তার আগ্রহ থাকে। কখনো ক্যাপসিকাম, ব্রকলি, বিভিন্ন বিদেশি সবজি, চেরি টমেটো, এরকম বেশ কিছু নতুনত্ব চাষ করেছিলেন কয়েক বছর পূর্বে,

গত দু’বছর ধরে রঙিন ফুলকপি চাষ করে এলাকায় নজর করেছেন বৃন্দাবনচক গ্রামের কৃষক বন্ধু প্রমথ মাঝী, একদিকে তিনি সাধারণ ফুলকপি ও ব্রকলি চাষ করেছেন, এবং এর পাশাপাশি তিন হাজার রঙিন ফুলকপি চাষ করেছেন,

প্রমথ বাবুর কোথায়? সম্প্রতিকালে অতি বৃষ্টির ফলে বেশ কিছু চারা নষ্ট হয়ে যায়, তারপরও আড়াই হাজার রঙিন ফুলকপি গাছ বাঁচাতে সক্ষম হন। প্রায় দিন ১৫ আগে থেকে ফলন উৎপন্ন হতে শুরু করেছে। হলুদ এবং বেগুনি রঙের ফুলকপি উৎপন্ন হচ্ছে।, আর এই উৎপাদিত ফুলকপি স্থানীয় কোলাঘাট ও খুকুড়দহ এবং পাঁশকুড়া সবজি বাজারে বিক্রি করে থাকেন। এবং তিনি এই ফুলকপির দাম ভালো পেয়ে থাকেন বলে জানান।

সাধারণ ফুলকপির দাম পাঁচ থেকে দশ টাকা, ঠিক এই সময় রঙিন ফুলকপি বাজারে ৪০ টাকা করে বিক্রি করছেন প্রমথ বাবু, এই ফুলকপি যেমন স্বাদে ও গুনে যথেষ্টই কদর পেয়েছে, যাহার জন্য এর বাজার ভালো পাচ্ছে, বাবু জানান আগের বছর আরো বেশি চাষ করবেন এবং ফলন বৃদ্ধি করবেন, প্রমথ বাবু আরো জানান আমার এই রঙিন কপি দেখতে রোজ ভিড় জমাচ্ছে চাষ খেতে সাধারণ মানুষ সহ বিভিন্ন কৃষকেরা, এবং কফি সম্বন্ধে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বলে জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park