1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে পুলিশ সুপার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫৮ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ( বিপিএম সেবা ) বলেছেন, বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার বেড়েছে তাই তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এক সাথে কাজ করতে হবে।
যুব সমাজকে খেলাধূলা সাংস্কৃতিক কর্মকান্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, তেরখাদা থানা পুলিশ-জনগণের বন্ধু হিসেবে সব সময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
জনগণের সহযোগিতা পেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং একটি শান্তিপূর্ণ নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে। পুলিশ জনগণের বন্ধু, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সব সময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় কাউকে ছাড় দেয়া হবেনা। অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হবে। সমাজে ন্যায় বিচার ও শান্তি বজায় রাখতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে। জনগণের নিরাপত্তাই পুলিশের প্রধান অঙ্গীকার। তিনি বলেন, আইনের উর্দ্ধে কেউ নয়, অপরাধীর বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় কঠোর।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park