1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে কুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ মামুন মোল্লা .

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে কুয়েটসহ এর পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েট ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন এবং ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুরোধ জানান। ভাইস-চ্যান্সেলরের অনুরোধের প্রেক্ষিতে আইজিপি মোঃ আলী হোসেন ফকির দ্রুত সময়ের মধ্যে কুয়েটে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস প্রদান করেন এবং কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা; খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম; খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
সৌজন্য সাক্ষাৎ শেষে ভাইস-চ্যান্সেলর আইজিপির আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park