1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পিরোজপুর সদর উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলা চত্বর ও এর আশপাশের পরিবেশকে বর্জ্যমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

​শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ-এর বিশেষ নির্দেশনায় এই অভিযান শুরু হয়। অভিযানে সরেজমিনে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন।

​উক্ত অভিযানে উপজেলা চত্বরের চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
চত্বরের আশপাশে গড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছা কেটে পরিবেশকে দৃষ্টিনন্দন করা হয়।
জলাবদ্ধতা রোধ এবং মশার উপদ্রব কমাতে দীর্ঘদিনের জমে থাকা ড্রেনের ময়লা পরিষ্কার করা হয়।

​অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন বলেন, “উপজেলা চত্বরে আগত সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং একটি সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এই পরিচ্ছন্নতা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”

​উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা করছেন, এর ফলে উপজেলা চত্বরের সাধারণ পরিবেশ ও স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park