1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পিরোজপুর সদর উপজেলায় ৩৫০০টি নারিকেল চারা বিতরণ কার্যক্রম চলমান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকারের অংশ হিসেবে সরকারি প্রণোদনার আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিনামূল্যে উন্নত জাতের নারিকেল চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৮ জুন আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার মোট ৩,৫০০টি নারিকেল চারা পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। পিরোজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শওকত হোসেনের আন্তরিক ও একান্ত প্রচেষ্টায় প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক চাষী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। যেন প্রকৃত উপকারভোগীরা এই সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে চারা হস্তান্তর করা হচ্ছে।

​এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শওকত হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রকৃত প্রান্তিক কৃষক এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে এই চারা রোপণের মাধ্যমে উপজেলার নারিকেল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

​বিতরণ কার্যক্রমটি পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেওয়া হচ্ছে বলে কৃষি অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে। সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষক ও সুধী সমাজ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park