1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পিরোজপুরে সিও অফিস সংলগ্ন দোকানে দুঃসাহসিক চুরি, ৩ লাখ টাকা লুট

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার সিও অফিস সংলগ্ন ‘কামাল কম্পিউটার ও স্টাম্প ভেন্ডার’ নামক একটি দোকানে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ১১ জুলাই গভীর রাতে চোর চক্র দোকানের সাটারের কয়রা কেটে ভেতরে প্রবেশ করে নগদ প্রায় ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা লুটে নেয়।

​ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান মালিক মোঃ কামাল হোসেন ও তার কর্মচারীরা। ১২ জুলাই সকালে তিনি তার সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে দোকানটির সামনে দিয়ে যাওয়ার সময় সাটার কিছুটা ফাঁকা দেখতে পান। সন্দেহ হলে তিনি মোটরসাইকেল থেকে নেমে এসে দেখেন দোকানের সাটারের কয়রা কাটা। তাৎক্ষণিক সাটার ওপরে তুলতেই দোকানের ভেতরের সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান এবং ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা চুরির বিষয়টি টের পান।

​পরবর্তীতে দোকান মালিক কামাল হোসেন তার দোকানের কর্মচারীদের খবর দেন এবং বিষয়টি পিরোজপুর সদর থানা পুলিশকে অবহিত করেন। খবর পাওয়া মাত্রই সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

​ঘটনার পর পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান​”আমরা চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িত চোর চক্রকে সনাক্ত করতে এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

​এই ঘটনায় এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই চুরির রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী সমাজ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park