1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জেলা কাব হলিডে অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৩ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ‘জেলা কাব হলিডে’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলার ব্যবস্থাপনায় আজ জেলা স্কাউটস ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​দিনব্যাপী (সকাল ৮:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত) আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

​অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলার জেলা কমিশনার ইকবাল রেজা মাসুম এবং সম্পাদক মোহাম্মদ এনায়েত কবির খান। এবারের জেলা কাব হলিডে-তে কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম রুমি, এএলটি, জেলা কাব লিডার, বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলা।

​আয়োজকরা জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলা থেকে ৩০টি কাব স্কাউটস ইউনিটের মোট ৩০ জন ইউনিট লিডার এবং ১৮০ জন কাব স্কাউট সদস্য অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই কাব হলিডেতে অংশগ্রহণ করে।

​উদ্বোধনকালে প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “কাব স্কাউটিং শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ,শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে অত্যন্ত সহায়ক।”

​দিনব্যাপী এই আয়োজনে কাব স্কাউটদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ও শিক্ষণীয় ইভেন্ট, গ্রুপ ওয়ার্ক এবং মেধা বিকাশের নানামুখী প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। সমাপনী পর্বে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে চমৎকার এই আয়োজনের সমাপ্তি ঘটে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park