1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পিরোজপুরে পুলিশ পরিবারের মিলনমেলা: বর্ণাঢ্য ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি :
‎​ঈদের আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ পরিবার ও সুধীজনদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা’।
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বরিশাল রেঞ্জের সভানেত্রী উম্মে হাসনাত শাহনাজ। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন – পুলিশের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পরিবার ও সমাজের সঙ্গে আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একটি সুস্থ সমাজ গঠনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার বিকল্প নেই। পুলিশের কর্মব্যস্ত জীবনে মানসিক প্রশান্তির জন্য এই ধরনের বিনোদনমূলক আয়োজন অত্যন্ত জরুরি, যা পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও উদ্দীপনা বজায় রাখতে সহায়তা করে”।
‎​এছাড়া তিনি বর্তমান সরকারের খেলাধুলাবান্ধব উদ্যোগের প্রশংসা করে উল্লেখ করেন যে, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত পুলিশের সক্রিয় অংশগ্রহণ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।
‎​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সদস্য ও আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উৎসবের এই আমেজ আরও বাড়িয়ে দেয় নৈশভোজের আয়োজন, যা উপস্থিত সকলের অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park