1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পিরোজপুরে ডিবি পুলিশের বিরুদ্ধে লোমহর্ষক নির্যাতনের অভিযোগ ‎​চুরির অপবাদে কেয়ারটেকারের পুরুষাঙ্গে আগুন! | অভিযুক্ত কর্মকর্তার ‘নিউজ না করার’ অনুরোধ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি :

‎পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিরুদ্ধে এক ব্যক্তিকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। চুরির অপবাদ দিয়ে মো. ইউনুস নামে এক অস্থায়ী কেয়ারটেকারের পুরুষাঙ্গে মোমবাতির আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো ভয়াবহ দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। গুরুতর আহত অবস্থায় ইউনুস বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎​নির্যাতনের ভয়াবহতা: অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ এপ্রিল) পিরোজপুর পুলিশ অফিসার্স মেসে কর্মরত কেয়ারটেকার ইউনুসকে টাকা চুরির অভিযোগে আটক করে ডিবি পুলিশ। পরিবারের দাবি, জিজ্ঞাসাবাদের নামে তাকে দফায় দফায় অমানুষিক শারীরিক নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে তার পুরুষাঙ্গে মোমবাতি দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন।
‎​তথ্য গোপনের চেষ্টা: ভুক্তভোগীর স্বজনরা জানান, ঘটনা ধামাচাপা দিতে ইউনুসকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে ১৪ এপ্রিল অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, সেখানে ইউনুসকে ভয়ভীতি দেখিয়ে বলতে বাধ্য করা হয় যে—স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি নিজেই নিজের পুরুষাঙ্গ পুড়িয়েছেন এবং পড়ে গিয়ে আঘাত পেয়েছেন।
‎​অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য: এ বিষয়ে জানতে অভিযুক্ত ডিবি কর্মকর্তা আরিফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে ছুটিতে আছেন। তবে কথোপকথনের একপর্যায়ে তিনি এই বিষয়টি নিয়ে ‘নিউজ না করার’ জন্য বারবার অনুরোধ জানান এবং প্রয়োজনে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এদিকে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
‎​পরিবারের দাবি: ইউনুসের ভাই আনিসুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন খুনিকেও এভাবে নির্যাতন করা হয় না, যেভাবে আমার ভাইকে বিনা অপরাধে করা হয়েছে। আমরা কোনো প্রলোভন বা কর্মসংস্থান চাই না; আমরা এই অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
‎​চিকিৎসকের ভাষ্য: পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হাওলাদার জানান, “ইউনুসের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং পুরুষাঙ্গে পোড়া দাগ দেখা গেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
‎​এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের এই গুরুতর অভিযোগে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত তদন্তের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park