1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পিরোজপুরে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর উন্নয়ন প্রকল্প পরিদর্শন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৯ বার পঠিত

পিরোজপুর জেলা প্রতিনিধি:

‎​পিরোজপুরে গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) অধীনে বাস্তবায়নাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। শুক্রবার (৮ মে) দিনব্যাপী তিনি এসব প্রকল্প সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

‎​পরিদর্শনকালে প্রধান প্রকৌশলী পিরোজপুরে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনসহ চলমান বিভিন্ন মেগা প্রকল্পের নির্মাণশৈলী ও গুণগত মান যাচাই করেন। এসময় তিনি কাজের স্থায়িত্ব ও মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

‎​এ সময় প্রধান প্রকৌশলীর সাথে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেদ হুসাইন, বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম ও জেলা সিভিল সার্জন ডা. মতিউর রহমান।

‎এছাড়াও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‎​পরিদর্শন শেষে প্রধান প্রকৌশলী পিরোজপুর জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে গণপূর্ত বিভাগের প্রকৌশলী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি প্রকল্পের গতিশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অবকাঠামোগত মান নিশ্চিত করা অপরিহার্য। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।”

‎​এ সময় তিনি হাসপাতাল প্রাঙ্গণকে পরিবেশবান্ধব করতে বৃক্ষরোপণের মাধ্যমে ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন। পিরোজপুর গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা তাকে চলমান প্রকল্পগুলোর কারিগরি দিক ও বাস্তব অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
‎​মাঠ পর্যায়ের পরিদর্শন শেষে প্রধান প্রকৌশলী পিরোজপুর গণপূর্ত বিভাগ কার্যালয় প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে একটি ফলজ ও একটি বনজ বৃক্ষের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি বলেন, “টেকসই উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা জরুরি। প্রতিটি সরকারি দপ্তরের উন্মুক্ত স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা উচিত, যাতে আমরা একটি সুন্দর ও সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি।”
‎​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলীর স্টাফ অফিসার ও নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান এবং স্টাফ অফিসার ফারিবা হালিম অরিন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park