1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পিরোজপুরে ইলেকট্রিশিয়ানদের নিয়ে MEP(এমইপি)গ্রুপের মতবিনিময় সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

‎​দেশের সুপরিচিত ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান MEP(এমইপি)গ্রুপের উদ্যোগে পিরোজপুরে স্থানীয় ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের হোটেল ‘নায়োরী’-র সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
‎​অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন MEP(এমইপি) গ্রুপের পিরোজপুর জেলা ডিলার আজিজুল ইসলাম সাগর।
‎​সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MEP(এমইপি) গ্রুপের ডিএসএম (DSM) মো. হাবিবুর রহমান এবং টিএসএম (TSM) মো. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর টিটিসি (TTC)-র ইলেকট্রিক্যাল ইনস্ট্রাক্টর মো. কবির আলম।
‎ এছাড়াও স্থানীয় ডিলারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎​বক্তারা বলেন, ১৯৭৪ সাল থেকে MEP(এমইপি) গ্রুপ অত্যন্ত সুনামের সাথে আন্তর্জাতিক মানসম্পন্ন ও বিদ্যুৎসাশ্রয়ী পণ্য বাজারজাত করে আসছে। একটি নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে মাঠপর্যায়ের দক্ষ ইলেকট্রিশিয়ানদের ভূমিকা অনস্বীকার্য। সভায় MEP ব্র্যান্ডের উন্নতমানের ক্যাবল, ফ্যান এবং আধুনিক সুইচ-সকেটের ব্যবহারিক সুবিধা ও দীর্ঘস্থায়িত্বের কারিগরি দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎​বক্তারা আরও উল্লেখ করেন, বাজারে নিম্নমানের ও নকল বৈদ্যুতিক সরঞ্জামের ভিড়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে MEP(এমইপি) গ্রুপ সর্বদা আপসহীন।
‎অনুষ্ঠানে উপস্থিত ইলেকট্রিশিয়ানরা MEP(এমইপি) পণ্যের গুণগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং মাঠপর্যায়ে গ্রাহকসেবা আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
‎​অনুষ্ঠানে পিরোজপুর ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎সভা শেষে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park