1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

পাইকগাছার পুর্বে শত্রুতা জের ধরে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা পাইকগাছার ৪ নং দেলুটি ইউনিয়নের সৈয়দখালীতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতা জেরে ২৮ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭টা৩৫ মিনিটের দিকে মোঃ আব্দুল মজিদ সানা ও তার স্ত্রী হাসিনা বেগম দম্পতির উপর মৃত মোঃ রাজ্জাক মোল্লার পুত্র মোঃ আলম মোল্লার নেতৃত্বে অতর্কিত সন্ত্রাসী হামলা সহ ঘরবাড়ি ভাংচুর ও জীবন নাশের হুমকি অভিযোগ উঠেছে। এসময় তার সহযোগী হিসাবে সাথে ছিলো মোঃ পীর আলী শেখের পুত্র মোঃ রাসেল শেখ, মোঃ পীর আলী শেখের স্ত্রী ছায়রা বেগম।

মোঃ আব্দুল মজিদ সানার পুত্র মোঃ মনিরুল ইসলাম সানা জানান, আমি হামলার খবর পেয়ে জাতীয় পুলিশ সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টা জানাই, স্থানীয় বিগরদানা ক্যাম্পের পুলিশের সহায়তায় আমার বাবা মা উদ্ধার হয়। পরবর্তীতে তাদের গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, এই সন্ত্রাসীরা এর আগে ২০২২ সালে অনেকবার এমন ঘটনা ঘটিয়েছে যার কারণে থানায় সাধারণ ডায়েরি করি, যার – জিডি নাম্বার-১৪০৭, পরে স্থানীয় ভাবে বসাবসির মাধ্যমে মীমাংসা হয়। আমার ক্রয়কৃত জমির উপর তাদের শকুনের মত নজর পড়েছে যার কারনে, বারবার আমার পরিবারের উপর এমন আতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষে এবিষয় নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park