1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পাইকগাছায় বিএনপি’র সভাপতির বাড়ি থেকে লাইসেন্স বিহীন অবৈধ অস্ত্র উদ্ধার। চরম আতঙ্কে এলাকাবাসী।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৫০ বার পঠিত

ডুমুরিয়া ‌খুলনা‌ প্রতিনিধি,

খুলনার পাইকগাছা উপজেলায় বিএনপির এক ওয়ার্ড সভাপতির বাড়ি থেকে লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র উন্নতমানের (এরায়গান) উদ্ধার করেছে যৌথবাহিনী।

শনিবার গভীর রাতে প্রাপ্ত স্থানীয় সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান গাজী ওরফে হবি মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের খবর টের পেয়ে হবি মেম্বার ও তার চার ছেলে—মুছাল, কাইয়ুম, শাহীন ও সাইফুল—ঘর ছেড়ে পালিয়ে যায়।

পরে বাড়িতে তল্লাশি চালিয়ে যৌথবাহিনী হবি মেম্বারের বসতঘর থেকে একটি লাইসেন্সবিহীন অবৈধ উন্নত মানের (এয়ারগান) উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায় উদ্ধারকৃত অস্ত্রটি ব্যবহার করে হবি মেম্বার ও তার পাঁচ ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ভূমি দখল এবং ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। বিশেষ করে গত ৫ আগস্টের পর চাঁদখালী বাজার সংলগ্ন এলাকায় বিঘার পর বিঘা সরকারি খাস জমি অবৈধভাবে দখলে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।এর আগে গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে হবি মেম্বারের ছেলে আকরাম গাজী সরকারি ওয়াবদা ও খাস জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির সময় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাতেনাতে আটক হন। ওই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

শনিবার সন্ধ্যায় সরকারি ওয়াবদার মাটি কাটার প্রতিবাদ করায় হবি মেম্বার ও তার চার ছেলে স্থানীয় মুরুব্বি শফিকুল গাজীকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। একই ঘটনায় সবুজ সরদার নামের আরেকজন মুরুব্বিকে বাড়ি থেকে ধরে এনে তার সন্তানের সামনে পিটিয়ে আহত করে।

জানা যায়, একই ঘটনায় রাজ্জাক গাজী নামের এক বৃদ্ধকে ধাওয়া করলে তিনি পালিয়ে প্রাণে রক্ষা পান। পরে তিনি স্ট্রোক করলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় প্রতিবাদ করায় এলাকার ২-৪ জন যুবককে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় চাঁদখালী বাজারে হবি মেম্বার ও তার ৪ ছেলে কয়েক জনকে পিটিয়ে আহত করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
আহতদের স্বজনরা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে যৌথবাহিনী রাতেই অভিযান পরিচালনা করে।

তবে অভিযুক্তদের আটক করতে না পারায় পুরো এলাকায় ভয় ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park