1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৭২ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল ও নগদ অর্থসহ মোঃ রাইকুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার সময় পলাশবাড়ী পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে তল্লাশি চালানো হয়। হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো ব-১২-১২২১৬৫) একটি বাসে তল্লাশির সময় সন্দেহভাজন হিসেবে আটক করা হয় রাইকুলকে। পরে তার লাগেজ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ রাইকুল ইসলাম , রংপুর জেলার তাজহাট উপজেলার আশরতপুর চকবাজার গ্রামের আবুল হোসেনের ছেলে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। গ্রেফতার রাইকুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park