1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পথের বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনে রুহুল কুদ্দুস লস্কর সভাপতি ও মফিজুর খান সম্পাদক নির্বাচিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।

পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২৪ নভেম্বর সোমবার অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং তা বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এজেন্টসহ অন্যান্যদের উপস্থিতিতে ভোটগণনা হয়। এরপর রাত ১০ টার দিকে ঘোষণা করা হয় কাঙ্ক্ষিত ফলাফল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকের মো. রুহুল কুদ্দুস লস্কর ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে গোলাপফুল প্রতীকের মোহাম্মদ মফিজুর রহমান ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, পথের বাজার বণিক সমিতির মোট ১৩টি পদের মধ্যে ৪টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৯টি পদের বিপরীতে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে ১২২ ভোট পেয়ে জয়লাভ করেন মো. রুহুল কুদ্দুস লস্কর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের হুমায়ুন কবির, তার প্রাপ্ত ভোট ১০৯। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মফিজুর রহমান, তার প্রতীক ছিল গোলাপ ফুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গরুরগাড়ি প্রতীকের সোহেল ফরাজি। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তালাচাবি প্রতীকের মো. শরিফুল ইসলাম (১৭৩) ও ডাব প্রতীকের মো. মকবুল হোসেন (১২১)। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দোয়াত প্রতীকের মো. রাজা গাজী (১০৯) ও মাছ প্রতীকের মো. কুদ্দুস ফরাজী (১০১)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোরগ প্রতীকের মো. রানা আকুঞ্জি (১৩৯)। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন হাতপাখা প্রতীকের মো. জসিম সরদার (১৩৪)। প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গাভী প্রতীকের মো. নাঈম (১০৪)। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪ জন হলেন মো. রায়হান শেখ, আবু সাঈদ শেখ, মো. রানা ও মো. ফেরদৌস মিনা। পথের বাজার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মশিউর রহমান জানান, ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বাজারের মোট ২৬৩ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ২৬১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে সকল প্রার্থীর উপস্থিতিতে চলে ভোট গণনা ও ফলাফল ঘোষণা।নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন মো. মামুন মোরশেদ, মো. জাহাঙ্গীর হোসেন খোকা, বোরহান সরদার।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park