1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

*নৌবাহিনী বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত*

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

নিউজ ডেস্ক,

*চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর ২০২৫ঃ* বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠান আজ বুধবার (২৪-১২-২০২৫) চট্টগ্রামের ‘এরিয়া টেনিস এন্ড স্কোয়াশ কমপ্লেক্স’-এ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্ববধানে ও বানৌজা ঈসা খানের সার্বিক ব্যবস্থাপনায় ০৭ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার খুলনা নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড দলের ৪৮ জন পুরুষ ও ১৪ জন মহিলা কর্মকর্তা অংশগ্রহণ করেন। সমাপনী প্রতিযোগিতায় টেনিস দ্বৈতে (পুরুষ) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও কমডোর আবুল ফজল মুহাম্মদ আহসান উদ্দিন জুটি চ্যাম্পিয়ন এবং কমডোর আশরাফ মাহমুদ রিয়াজ ও লেঃ মোঃ আরজু ইহসান রানার-আপ হওয়ার গৌবর অর্জন করে। অন্যদিকে টেনিস দ্বৈত (মহিলা) লেঃ সাদিয়া সুলতানা সাথী ও সাঃ লেঃ সিমব্রী অর্ণি সাংমা জুটি চ্যাম্পিয়ন এবং লেঃ উজমা আনহা ও সাঃ লেঃ নওশিন জাহান রানার-আপ হওয়ার মধ্য দিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করে। এছাড়াও টেনিস একক প্রতিযোগিতায় (পুরুষ) লেঃ মোঃ আরজু ইহসান চ্যাম্পিয়ন ও কমান্ডার কাজী শাকুর মাহমুদ রানার-আপ এবং টেনিস একক (মহিলা) সাঃ লেঃ সিমব্রী অর্ণি সাংমা চ্যাম্পিয়ন এবং সাঃ লেঃ আফিয়া আনজুম রানার-আপ শিরোপা অর্জন করে। অপরদিকে স্কোয়াশ (পুরুষ) প্রতিযোগিতায় ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন্নবী খন্দকার চ্যাম্পিয়ন ও মোঃ জালাল আহমেদ তুরাগ রানার-আপ এবং স্কোয়াশ (মহিলা) প্রতিযোগিতায় লেঃ নুসরাত জাহান চ্যাম্পিয়ন ও সাঃ লেঃ সিমব্রী অর্ণি সাংমা রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

এ সময় অন্যান্যদের মধ্যে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ সস্ত্রীক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park