1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে অস্ত্রসহ মাদকব্যবসায়ী আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

 

গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (০৫-১১-২০২৪) ভোলা জেলায় মাদক ও অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে ভোলা জেলার চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী হাকিম মাহমুদ’কে অনুসরণ করে তাকে ভোলা সংলগ্ন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন আলিমাবাদ ইউনিয়ন সড়ক থেকে আটক করা হয়। পরবর্তীতে আটকৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গা হতে গাজা, দেশীয় বন্দুক (পাইপ গান), ককটেল, চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্র ও ০৩ টি মোবাইল সেট জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ও চোরাচালানের সাথে জড়িত। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। উলে­খ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল ও অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park