1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নৌবাহিনীর অভিযানে খুলনার কয়রায় হরিণের মাংসসহ এক ব্যক্তি আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

এস.এম.শামীম, খুলনা জেলা প্রতিনিধি।

খুলনা, ১০ অক্টোবর ২০২৫:
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, বন্যপ্রাণী সংরক্ষণ ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে খুলনা জেলার কয়রা উপজেলায় পরিচালিত এক বিশেষ অভিযানে হরিণের মাংসসহ এক ব্যক্তি আটক হয়েছে।

গত বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ২৩৫০ ঘটিকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি টহল দল কয়রা উপজেলার ৫ ও ৬ নং লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্থানীয় বাসিন্দা মোঃ সেলিম হাওলাদার-এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪ (চুয়াল্লিশ) কেজি হরিণের মাংস তার ফ্রিজ থেকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত হরিণের মাংসসহ আসামিকে কয়রা থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে কয়রা থানা পুলিশের সদস্যরাও নৌবাহিনীর সঙ্গে অংশগ্রহণ করেন।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হরিণ শিকার ও মাংস বিক্রি বা সংরক্ষণ করা একটি দণ্ডনীয় অপরাধ। নৌবাহিনীর নিয়মিত অভিযান এ ধরনের অপরাধ দমন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park