1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

নির্বাচনী প্রচারনায় গিয়ে পাগলা কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনা (০৭ ডিসেম্বর)
নির্বাচনী প্রচারনায় গিয়ে পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির সদস্য কবি নাজমুল তারেক তুষার (৪৫)। আজ রোববার বেলা ১১টার দিকে নগরীর খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালের অপর প্রান্তে হাজী মেহের আলী সড়কে এ ঘটনা ঘটে।

জানতে চাইলে গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল বলেন, তার নির্বাচনী গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও মতবিনিময়ের কর্মসূচি পালনের কথা ছিলো। কর্মসূচির প্রারম্ভে বেলা ১১টায় খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালের অপর প্রান্তে হাজী মেহের আলী রোডের সম্মুখভাগে হিংস্র (পাগলা) কুকুর তেড়ে আসে।

তিনি জানান, এসময়ে কুকুরটি গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির সদস্য কবি নাজমুল তারেক তুষারের ডান পা কামড়ে দেয়। তৎক্ষনাৎ নাজমুল তারেক তুষার কে প্রাথমিক চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল, জেলা সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী, যুগ্ম সদস্য সচিব ও খুলনা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল আমিন শেখ, জেলা সদস্য সাগর চ্যাটার্জী, ২০নং ওয়ার্ড সংগঠক কাইয়ুম শরীফ জনি, রাফসান জানি।এঘটনার পর ‘মাথাল’ প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যায়। আহত কবি নাজমুল তারেক তুষার বর্তমানে তার বাসায় চিকিৎসাধীন রয়েছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park