1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

নিউএজ সম্পাদক নুরুল কবীরের ওপর হামলা: নিন্দা জানাল সাংবাদিক সেল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

নিউএজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীরের ওপর হামলার ঘটনাকে ঘৃণ্য সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। সংগঠনটি বলেছে, এই হামলার সঙ্গে জড়িতরা পতিত ফ্যাসিস্ট শক্তির ক্রীড়নক, যারা পরিকল্পিতভাবে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যমের ওপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং সাংবাদিক- সম্পাদকদের নাজেহাল করার ঘটনাগুলো স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এসব ঘটনার সঙ্গে জড়িত সকল দুষ্কৃতকারীকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক এই ঘৃণ্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কণ্ঠরোধের যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park