1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে জাতীয় সংলাপ। সাব্বির হোসেন (নিউজ ডেস্ক)

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

বর্তমান সরকারকে নিবন্ধীত অনিবন্ধীত সকল দলের সাথে সংলাপ করা ও আলোচনার করার দাবী জানান বাংলাদেশের সনামধন্য ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার। আজ ৭ ই নভেম্বর ২০২৫ ইং জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে “নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব” শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠানে এই কথা বলেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার।বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি গবেষক মাহামুদুল হাসান নিজামী। সংগঠনের মহাসচিব কথাসাহিতিক ইঞ্জিনিয়ার বি এম এরশাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য সামছুল আলম চৌধুরী সুরমা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ গণতান্ত্রিক দল বিডিপি, আতা উল্লাহ্ খান আতা-সভাপতি, গণ আজাদিলীগ,

এছাড়া আরো বক্তব্য রাখেন-আবু আহাদ আল মামুন (দীপু মীর) চেয়ারম্যান, জাতীয় একতা পার্টি।সাবের হোসেন কাজী সাব্বির (সভাপতি এন সি বি) কাজী মনিরুল ইসলাম মনির (সভাপতি পল্লী উন্নয়ন পার্টি), মনসুর রহমান পাশা (চেয়ারম্যান, জাতীয় জনতা লীগ), মাওলানা আরিফুর রহমান (সভাপতি, ন্যাশনাল মুসলিম লীগ), সৈয়দ শামসুল হোসেন (চেয়ারম্যান, বাংলাদেশ প্রগতিশীল পার্টি) এস এম জাকির হোসেন (নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ একুশে পার্টি), মাওলানা কাজী মনিরুজ্জামান (চেয়ারম্যান, শানে আউলিয়া বাংলাদেশ), এস এম আবু তাহের, কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, মো: জসিম, সহ আরো অনেকে।

পরিশেষে সমাপনী বক্তব্যের ডাক্তার এস এম সারোয়ার বলেন-দেশের ক্রান্তিকাল মূতুর্তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নেই । সুন্দর এবং কল্যাণমূখী দেশ গড়তে জাতীয় নিরাপত্তা ও নির্বাচিত সরকরের এই মূহুর্তে খুবই প্রয়োজন । তিনি আরো বলেন নির্বাচনকালীন সময় প্রতিটি রাজনৈতিক দলের চেয়ারম্যান ও মহাসচিবকে তাদের নিরাপত্তা ও সিকোরিটির জন্য দুই জন করে পুলিশ দিতে হবে। বর্তমান সরকারকে নিবন্ধীত অনিবন্ধীত সকল দলের সাথে সংলাপ করা ও আলোচনার করার দাবী জানান।

আজ সংলাপে প্রায় ৪০টির বেশি রাজনৈতিক দল অংশ গ্রহণ করেন। তাই এই লক্ষেই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ কাজ করে যাচ্ছে। আপনারাও আমাদের অগ্রযাত্রায় সারথি হয়ে সঙ্গ দিবেন সেই প্রত্যাশা রাখি । পরিশেষে অনুষ্ঠানের উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি সংলাপ সমাপ্তি ঘোষনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park