1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেধক।

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন হলো মহান বিজয় দিবস-২০২৫। সোমবার (১৬ ডিসেম্বর) নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নগরীর তেতুলতলা মোড়স্থ ভবন-২ এ মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন এবং বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক শেখ মাহরুফুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো: মিজানুর রহমান।। প্রধান অতিথির বক্তব্যে তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন সেসব বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কে দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ড. রেজাউল আলম, সদস্য সৈয়দ হাফিজুর রহমান ও ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস- চ্যান্সেলর প্রসেসর কানাই লাল সরকার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সবুজবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নাসরুল্লাহ। এর আগে ইউনিভার্সিটির পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে সকালে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park