1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

জাতীয় বেতন কমিশন-২০২৫ কর্তৃক সুপারিশকৃত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ। আজ ০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, উপ-পরিচালক (অ.হি.) জাবেদ এলাহী, উপ-পরিচালক (জ.প্র.) গাজী আলাউদ্দিন আহমদ, সহকারী পরিচালক (অ.হি.) বিমান সাহা, সহকারী রেজিস্ট্রার মোঃ আতিয়ার রহমান, কর্মচারী সমিতির সভাপতি আলম শেখ, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম সুমন ও আবু সালেহ শিকদার।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখা প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য দূর করা। অথচ জাতীয় বেতন কমিশন কর্তৃক সুপারিশপ্রাপ্ত নবম পে স্কেল এখনো বাস্তবায়ন না হওয়ায় সেই বৈষম্যই বহাল রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, সুপারিশের পর এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
বক্তারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই নবম পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park