1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

নববর্ষ উপলক্ষে ‘জিসাসের ‘আয়োজনে শিল্পকলা একাডেমিতে অতিথি- মনিরুল হাচান বাপ্পি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

সুরের মূর্ছনায় নুপুরের ছন্দে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে খুলনা শিল্পকলা একাডেমিতে জিসাসের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনা শিল্পকলা একাডেমী তে ১০ই এপ্রিল শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত লোকনৃত্য সৃজনশীল নৃত্য লোকসংগীত দেশাত্মবোধক গান আবৃত্তি ও চিত্র অংকন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন মনিরুল হাসান বাপ্পি প্রশাসক জেলা পরিষদ খুলনা। বিশেষ অতিথি ছিলেন কে এম আশরাফুল আলম নান্নু। ভাইচ চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট। নাসরিন হক শ্রাবনী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর। খন্দকার ফারুক হোসেন সদস্য সচিব বটিয়াঘাটা উপজেলা বিএনপি এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন গোলাম রব্বানী ভুইয়া আহ্ববায়ক জিসাস খুলনা মহানগর।

সঞ্চালনের দায়িত্ব ছিলেন সৈয়দ শহিদুল ইসলাম। মনিরুল হাসান বাপ্পি উপস্থিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদেরকে বলেন মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান শিশুদেরকে ভালবাসতেন তাদের সৃজনশীল শিক্ষার অন্যতম মাধ্যম সাংস্কৃতির চর্চার মাধ্যমে প্রতিভার মান উন্নয়ন হয় ।জিয়া সংস্কৃতি সংগঠন জিসাস এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। উপস্থিত গন্য মান্ন ব্যাক্তি সহ প্রতিযোগীদের অভিভাবক মন্ডলী ও টিভি ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীবৃন্দ সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park