1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

নতুন কুঁড়ি প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনকারী তুলি মল্লিককে বটিয়াঘাটা প্রগতি বিদ্যা পীঠের সংবর্ধণা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা নতুন কুঁড়ি – ২০২৫ এ উচ্চাঙ্গ নৃত্য (খ-শাখা) বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী খুলনার বটিয়াঘাটা উপজেলার প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ (রাজবাঁধ)-এর নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তুলি মল্লিক-কে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা জানানো হয়েছে।

কৈয়াবাজারস্থ প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব এস. এম. মুস্তাফিজুর রহমান। তিনি তুলি মল্লিকের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশীর্বাদ ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস. এম. ছায়েদুর রহমান। তিনি বলেন, “তুলির এই সাফল্য শুধু তার পরিবারের নয়, বটিয়াঘাটা তথা খুলনার সম্মান বৃদ্ধি করেছে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস. এম. জাহিদুর রহমান, ১ নং জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব পার্থ রায় মিঠু, এবং অভিভাবক সদস্য জনাব মো. কবির।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব প্রশান্ত কুমার রায়। তিনি বলেন, “তুলির প্রতিভা বিকাশে বিদ্যালয়ের শিক্ষক, পরিবার ও স্থানীয় প্রশাসন তৎপর ছিল। তার অর্জন আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এক গৌরব।”

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ইসমাইল হোসেন।

অনুষ্ঠানের অতিথিরা বলেন, তুলি মল্লিক দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক প্রতিভাবান শিক্ষার্থী। কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও প্রতিভার মাধ্যমে সে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে খুলনার মুখ উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে তুলির শিল্প-সংস্কৃতি চর্চায় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park