1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া ব্যুরো বাংলা (এনজিও) অফিসে চুরি করতে গিয়ে ধরা পড়ল চোর

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া ব্যুরো বাংলা (এনজিও) অফিসে চুরি করতে গিয়ে নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানীয়া গ্রামের মিজান মোল্লার ছেলে কালু মোল্লা (১৮) হাতে নাতে ধরা পড়ে এসময় তার সহযোগি বাদশা মোল্লার ছেলে আরমান মোল্লা (১৯) নবীর মোল্লার ছেলে বাধন মোল্লা (১৮) হোসেন খার ছেলে লিমন খান (১৮) পালিয়ে যান।

গত ০১ নভেম্বর (বৃহস্পতিবার) আনুমানিক রাত ১২ টার সময় (নড়াগাতী শাখা) যোগানীয়া ব্যুরো বাংলা ব্রাঞ্চ অফিসে মাসিক মিটিং চলা কালীন সম্ভবত কোন এক ফাকে কালু মোল্লা নামের চোর অফিসে ঢুকে লুকিয়ে থাকে এবং মিটিং শেষে সকলে চলে গেলেও দুইজন অফিস সহকারি, বিপ্লব চক্রবর্তী ও মোহাম্মদ এরশাদ অফিসেই রাত্রি যাপন করেন। গভীর রাতে অফিসে লুকিয়ে থাকা কালু ছাদের উপর অপেক্ষমান সহযোগিদের ভিতরে প্রবেশ করার জন্য ভিতর থেকে ছাদে যাওয়ার দরজার তালা ভাংলে আগে থেকে প্রস্তুত থাকা কালুর সহযোগীরা চুরি করার উদ্দেশ্যে রুমের ভিতরে প্রবেশ করলে রুমে ভিতর থাকা অফিস স্টাফদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে চেষ্টা করলে অফিস স্টাফরা কালু নামের চোরকে ধরে ফেলে।

অফিস স্টাফরা জিজ্ঞাসাবাদ ও তাকে তল্লাশি চালালে তার পকেট থেকে ০২ পিস ইয়াবা (মাদক) সহ সেবন করার সরঞ্জাম পায়, এবং তার কাছে জানতে চাইলে তার উদ্দেশ্য ও সহযোগী চোরদের নাম বলে দেয়।

পরবর্তীতে এলাকায় সাড়া পড়ে গেলে তার বাবা মিজান মোল্লা ও বাদশা মোল্লা সহ অনেকে অফিসে এসে এই চুরি করতে আসার বিচার দেওয়ার আশ্বাস দিয়ে চোরকে ছাড়িয়ে নিয়ে যান বলে সাংবাদিকের কাছে এ তথ্য জানিয়েছেন অফিস সহকারী বিপ্লব, এরশাদ ও ম্যানেজার হাফিজুর রহমান। তবে তারা কিছুই চুরি করতে পারেনি বলেও জানান। এই বিষয়ে থানায় কোন অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে বলেন আমরা অভিযোগ দিব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park