1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

নড়াইলে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন ইউএনও -রাহসিন কবির

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

হিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

নড়াইলে বোরো ধান সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নড়াইল সদর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদিত বোরো ধান ন্যায্যমূল্যে সরকারি ব্যবস্থাপনায় ক্রয়ের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হলো।

বুধবার (৩ জুন) সকালে উপজেলা প্রশাসন, নড়াইল সদর ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে নড়াইল সদর খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা খোন্দকার তাজউদ্দিনের সভাপতিত্বে এবং সদর খাদ্য পরিদর্শক (ওসি এলএসডি) আহসান কবির এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি হাফেজ আব্দুল্লাহ আল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধান সরাসরি সরকারি খাদ্য গুদামে ন্যায্যমূল্যে ক্রয়ের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। উদ্বোধনের মধ্য দিয়ে চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park