1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

নড়াইলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নড়াইল জেলা ও নড়াইল সদর কমিটির উদ্যোগে র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় জেলাশাসক এর কার্যালয়ের এসে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।

পথ সভায় সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর নড়াইল জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর মোঃ মামুন হাচান, কো-অর্ডিনেটর হাবিবুর রহমান, গোপালগঞ্জ জেলা কমিটির কো-অর্ডিনেটর মোঃ সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘণের চরম প্রতিযোগিতা চলছে। মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি, সকলের নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার। মানবাধিকার একটি বিশদ ও সামগ্রিক বিষয়। কিন্তু দুঃখের বিষয়, এই শতাব্দীতে ও বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় প্রতিনিয়ত আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে।

তাছাড়া গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের মানবাধিকার সংগঠন গুলি যাতে মানবাধিকার রক্ষায় কাজ করতে পারে তার সহায়ক পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফা মোল্লা, নড়াইল সদর থানা কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান, মোঃ জালাল উদ্দিন, নাদীম মাহমুদ, মোঃ হাবিবুল্লাহ, মোঃ সেলিম মিনা প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park