1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ধানে পানি মিশিয়ে বিক্রি করার অভিযোগ ইউসুফের বিরুদ্ধে : ন্যায় বিচার চায় ভুক্তভোগীরা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৪ বার পঠিত

 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

ধানে পানি মিশিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে। সূত্র প্রকাশ,বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুন্দরমহল এলাকার ওয়াহিদুজ্জামান গাজীর পুত্র মো: ইউসুফ গাজী ধানে পানি মিশিয়ে প্রায় ৭০ মন ধান বিক্রি করেছে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর এলাকার ধান ব্যবসায়ী রাজুর নিকট। এলাকাবাসীর অভিযোগ, ইউসুফ গাজীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে। এতোপূর্বে ইউসুফ পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার সুজন নামের এক মাছ ব্যবসায়ীর নিকট থেকে মাছ কিনে পরে টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় সুন্দরমহল এলাকার আলামিনের নিকট থেকে তরমুজ বিক্রি অগ্রিম টাকা নিয়ে নয়ছয় করা ও অন্যত্র তরমুজ বিক্রির অপরাধে এলাকাবাসী ১০ হাজার টাকা জরিমান করেন ইউসুফ গাজীকে । ভুক্তভোগীরা অবিলম্বে ইউসুফ গাজীর বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থার জোর দাবি জানান আইনশৃঙ্খলা বাহিনীর নিকট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park