1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে হেমায়েত – ঢালীর ৭৩তম বার্ষিক ফাতেহা শরীফ সম্পন্ন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা

খুলনা ফুলবাড়ীগেটস্থ ল্যাবরেটরি – ঢালীবাড়ী হযরত গওসুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রঃ) এর ৭৩তম – বার্ষিক ফাতেহা শরীফ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। প্রতিবছর ১৪ ও ১৫ই মার্চ দুই দিনব্যাপী এই বাৎসরিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয় । এ বছর পবিত্র মাহে রমজানের জন্য পিছয়ে ১০ ও ১১ এপ্রিল করা হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার জুম্মার পর থেকে সুরা-কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা, মাগরিববাদ বাৎসরিক মাহফিলের বয়ান এবং ১১ এপ্রিল শনিবার সকাল থেকে কোরআনখানি ও যোহরবাদ আখেরী মোনাজাত ও ঐতিহ্যবাহী মেজবানীর (তবারক) মধ্যে দিয়ে ৭৩তম বার্ষিক ফাতেহা শরীফ শেষ হয়েছে। ফাতেহা শরীফের আখেরী মোনাজাতে দেশ জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় এবং সকলের কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী। বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে খুলনাসহ খুলনা জেলার বাহিরের বিভিন্ন জেলা থেকে ভক্ত আশেকান ও শুভাকাংখি বাৎসরির ফাতেহা শরীফে উপস্থিত হন। এ সময় জেলা বিএনপি নেতা এস এ , রহমান বাবুল, যোগিপোল ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বর জি এম এনামুল কবির, প্রতিভা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান, বিশিষ্ট ব্যবসায়ী ফারক হোসেন মিনা, এস এম ইসহাক হোসেন, আলহাজ্জ মাওলানা আবুল কাশেম, হাফেজ মাওলানা বায়েজীত বোস্তামি, ঢালীপাড়া মসজিদের ইমাম আফজাল হোসেন, জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক বিপ্লবী কাজী খলিলসহ ধর্মীয় আলেম ওলামা, এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, আইন শৃংখলা বাহিনীর সদস্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো। উল্লেখ্য, মরহুম ফকির আব্দুল গফফর (গহর) ঢালী ১৯৫৩ সালের ৩০ ফাল্গুন থেকে এই রেওয়াজ চালু করেন। বর্তমানে তার ছেলে আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী এই ফাতেহা শরীফ পালন করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park