1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দৌলতপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়লো বসত ঘরবাড়ি 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃসোহেল রানা )

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে নিজ পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মশাউড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ইমরান হোসেন (২০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করেন। পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ঘরে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস-এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘর ও ভেতরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
ঘটনার সময় বাড়ির মালিক রবিউল ইসলাম বাইরে ছিলেন। তিনি জানান, সকালে বাজারে যাওয়ার পর প্রতিবেশীদের মাধ্যমে আগুন লাগার খবর পান। বাড়িতে ফিরে দেখেন বসবাসের একমাত্র ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেলেও পরে জানা যায়, পরিবারের এক সদস্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আশপাশে ছড়িয়ে পড়েনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পরিবারের এক মাদকাসক্ত ছেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় অভিযুক্তকে আইনি হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park