1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দৈনিক প্রবাহের রিপোর্টারদের বিরুদ্ধে দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার নামে প্রতারণা ও হুমকির অভিযোগ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

ফুলতলা উপজেলা প্রতিনিধি।

ফুলতলা (খুলনা), ০৯ ডিসেম্বর ২০২৫ইং : দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার নাম ভাঙিয়ে শাহ সিমেন্ট ডিপোতে প্রবেশ, ভুয়া পরিচয় উপস্থাপন, ভিডিও ধারণ ও প্রতিনিধিদের হয়রানির অভিযোগে থানায় জিডি করেছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোঃ সুমন সরদার।

শাহ সিমেন্ট ডিপোর প্লান্ট ইনচার্জ নাহিদ জানান, গতকাল সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে দৈনিক প্রবাহ পত্রিকার কয়েকজন রিপোর্টার সহ আরও কয়েকজন স্থানীয় যুবক ফুলতলা দামোদর হাইস্কুল সংলগ্ন শাহ সিমেন্ট ডিপোতে গিয়ে নিজেদেরকে দৈনিক ফুলতলা প্রতিদিন–এর সাংবাদিক পরিচয় প্রদান করেন। এসময় তারা ডিপোতে বিনা অনুমতিতে প্রবেশ করে ভিডিও ধারণ ও কোম্পানির প্রতিনিধিদের প্রতি ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনার পর নাহিদ শাহ সিমেন্ট কোম্পানির উর্ধতন কর্মকর্তাকে বিষয় গুলো অবহিত করলেও দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেননি।

এ ঘটনায় দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তদের সঙ্গে পত্রিকার কোনো সম্পর্ক নেই এবং তাদেরকে কোনো অনুমোদন বা পরিচয়পত্র প্রদান করা হয়নি। পত্রিকার নাম ব্যবহার করে এ কর্মকাণ্ড সম্পূর্ণ প্রতারণা ও সাংবাদিকতার নৈতিকবিধি পরিপন্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য ডিপোর সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সুমন সরদার ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

#phultalaprotidin #news #BreakingNews

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park