1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

দৈনিক আমাদের জন্মভূমি দেশ ও জাতির কথা বলে স্লোগানে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৬ মার্চ রোজ বুধবার প্রধান কার্যালয় সপুরা শালবাগান বোয়ালিয়া রাজশাহী অফিসে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে কাজী মুহাম্মদ আব্দুল হালিমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয় ।

দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে ও মোঃ শাকিল আহমাদের সঞ্চালনা য়ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান সোহেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সাংবাদিক পেশা একটি মহান পেশা ও সম্মানের পেশা । দেশ ও জাতির কারিগর সাংবাদিক। সত্য মিথ্যা তুলে ধরা তাদের কাজ। তাই আমি প্রত্যেকটা সাংবাদিকে বলতে চাই সত্যকে তুলে ধরুক দেশকে এগিয়ে নিয়ে যাক। এবং দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকাতে থাকতে পেরে আমি আনন্দিত পত্রিকার জন্য দোয়া ও ভালোবাসা রইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি,ও উত্তরবঙ্গ প্রতিদিনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এম এ হাবিব জুয়েল, রাজশাহী পদ্মা প্রেস ক্লাবের সভাপতি ও জনতার কথার সম্পাদক এহসান হাবীব তারা, বিভিন্ন বক্তব্যের মধ্যে সাংবাদিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।সভাপতিত্বের বক্তব্যে মোঃ সোহেল রানা বলেন, দৈনিক দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকা প্রিন্ট করার অনুমতি পেয়েছি। আমরা ঈদের পর থেকে নিয়মিত পত্রিকা বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার মফস্বল সম্পাদক ইলিয়াস মোল্লা, সিনিয়র স্টাফ রিপোর্টার বানী ইসরাইল হিটলার,দুর্গাপুর প্রতিনিধি মোঃ সুমন আমিনুল ইসলাম আমিন, মোঃ তুহিন, মোঃ ইউনুস, মোঃ কবীর হোসেন , শ্রী বিশ্বনাথ হলদার, মোঃ শাহী, মিস রত্না খাতুন, মোসা: সেতু , তানজিলা ইসলাম মিসকা, সহ আরো অনেকে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park