1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত

( বাংলার চেতনা নিউজ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

ইজিবাইক ছিনিয়ে নিতে চালক মারুফ সর্দার ওরফে ওমরকে হত্যার পর মরদেহ বাড়ির উঠানে মাটিচাপা দেওয়ার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন দম্পতি মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন। পুলিশের প্রাথমিক তদন্তে দেহব্যবসার সূত্রে গড়ে ওঠা সম্পর্কে জেরে হত্যার তথ্য উঠে এসেছে।
হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, পেশাদার দেহব্যবসার সুবাদে ফাল্গুনী খাতুনের সাথে মুরাদ মোল্লার সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে ছাড়াই তারা স্বামী-স্ত্রীর মতো বসবাস করতেন। আবাসিক হোটেল থেকে মুরাদের বাড়িতে যাওয়ার পথে ইজিবাইক চালক মারুফের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন ফাল্গুনী।
চালকের একটি পা না থাকায় ইজিবাইকের ওপর তাদের লোভ পড়ে। ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা থেকেই হত্যার ছক কষে তারা।
ওসি বলেন, পরিকল্পনা অনুযায়ী গত ১৩ মার্চ সকালে বাড়ি থেকে বের হওয়া মারুফকে ফোন করে মুরাদের বাড়িতে ডাকা হয়। প্রথমে চায়ের কাপে ঘুমের ওষুধ মেশানো হয়। কাজ না হওয়ায় রাত ১০টার দিকে দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া হয়। ১৫ মিনিট পর মারুফ নিস্তেজ হয়ে পড়লে রাত আড়াইটার দিকে বাড়ির উঠানে মাটিচাপা দেওয়া হয়। পরে ইজিবাইক টুকরো করে বিক্রি করে দেওয়া হয়।
হত্যার পর রহস্য ফাঁসের হুমকি দিয়ে ফাল্গুনী মুরাদকে বিয়ে করেন। শুরুতে সংসার ভালো চললেও পরে ঝগড়া-মারধর লেগে থাকে। গত ১৩ জুলাই মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করলে সোমবার সকালে থানায় এসে মারুফ হত্যার রহস্য ফাঁস করেন ফাল্গুনী। তার তথ্যে মুরাদকে আটক করে পুলিশ এবং মাটিচাপা মরদেহ উদ্ধার করে।
গত মঙ্গলবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল মুহিমের আদালতে টানা ৪ ঘণ্টা দায় স্বীকার করে জবানবন্দি দেন মুরাদ ও ফাল্গুনী। এর আগে সোমবার রাতে নিহতের বোন লিনা খাতুন মামলা দায়ের করেন।
মারুফ খালিশপুরের পিপলস ব্যাচেলার কলোনিতে মা, স্ত্রী, সন্তান নিয়ে থাকতেন। সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। ময়না তদন্ত শেষে মরদেহ গোপালগঞ্জের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park