1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দেশে ফিরেই বউকে ‘হাতে নাতে’ ধরা-খুলনার হাদিস পার্কে.

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

বাংলা চেতনা নিউজ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা

কাতারে ৫ মাস কাটিয়ে দেশে ফিরেই বউকে ‘হাতে নাতে’ ধরার ঘটনা ঘটেছে খুলনার হাদিস পার্কে। ঘটনাকে কেন্দ্র করে তেরখাদা-ডুমুরিয়ার দুই পরিবারসহ পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী স্বামী আব্দুর রহমানের বাড়ি তেরখাদা উপজেলায়। অভিযুক্ত স্ত্রীর নাম নওশাদ ইসলাম ববি, বাড়ি ডুমুরিয়া, খুলনা। তাদের ২.৫ বছরের একটি শিশু সন্তানও রয়েছে।

আব্দুর রহমানের দাবি, দালালের ফাঁদে পড়ে ভালো কোম্পানিতে চাকরির প্রলোভনে তিনি কাতারে পাড়ি জমান। এজন্য দালালকে প্রায় ৫ লাখ টাকা দিতে হয়। তার অভিযোগ, কাতারে যাওয়ার পর দালাল আর কোনো খোঁজখবর রাখেনি।

সেখানে ৫ মাস কষ্ট করে, বাড়ি থেকে সুদে ঋণ করে টিকিট কেটে সম্প্রতি দেশে ফেরেন আব্দুর রহমান। বউকে ‘হাতে নাতে’ ধরার উদ্দেশ্যে তিনি সরাসরি বাসায় না গিয়ে হাদিস পার্কে এসে বসে ছিলেন বলে দাবি করেন।

আব্দুর রহমানের অভিযোগের মূল অংশ—তার ৫ মাস অনুপস্থিতির সুযোগে স্ত্রী নওশাদ ইসলাম ববি ২.৫ বছরের বাচ্চা রেখে অন্য একজনের সঙ্গে অবৈধ মেলামেশা করেন। একপর্যায়ে তাকে না জানিয়েই ডিভোর্স দিয়ে নতুন করে বিয়ে করে সংসার করছিলেন বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তার নামে উল্টাপাল্টা মামলা করার চেষ্টার অভিযোগও আনেন।

এসব অভিযোগের প্রেক্ষিতেই তিনি হাদিস পার্কে অবস্থান নেন এবং স্ত্রীকে সেখানে দেখতে পান বলে দাবি করেন।

এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষের অফিসিয়াল মামলা বা জিডির কপি পাওয়া যায়নি। ডিভোর্স, পুনঃবিবাহ, পরকীয়া ও মিথ্যা মামলার অভিযোগ—সবই এক পক্ষের বক্তব্য। অপর পক্ষের বক্তব্য ছাড়া কোনো কিছুই চূড়ান্ত সত্য বলা যাচ্ছে না।

আইনজীবীরা বলছেন, ডিভোর্স ও পুনঃবিবাহের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া মানা হয়েছে কি না, পরকীয়ার অভিযোগের প্রমাণ আছে কি না—তা তদন্ত সাপেক্ষ। আর মিথ্যা মামলার অভিযোগ প্রমাণিত হলে পাল্টা আইনি ব্যবস্থার সুযোগ রয়েছে।

সবচেয়ে অসহায় এই ২.৫ বছরের শিশুটি। মা-বাবার দ্বন্দ্বের মাঝে পড়ে তার ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। পারিবারিক কলহে শিশুদের ক্ষতি সবচেয়ে বেশি হয়—এটা আবারও সামনে এলো।

হাদিস পার্কের এই ঘটনা মুহূর্তে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘বউ কট’ শব্দে মানুষ হাসছে, ট্রল করছে। কিন্তু একটা পরিবার ভেঙে যাচ্ছে, একটা শিশু এতিমের মতো হয়ে যাচ্ছে।

কঠিন ভায়া বলতে হয়—প্রবাসীর টাকা, দালালের প্রতারণা, স্ত্রীর অভিযোগ, স্বামীর ক্ষোভ—সব মিলিয়ে এটা শুধু একটা ‘পার্কের ঘটনা’ না। এটা আমাদের সমাজের অসুখ।

পুলিশ ও প্রশাসনের কাছে দাবি—দুই পক্ষের বক্তব্য শুনে, প্রমাণ যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আর আমরা যেন আবেগে ভেসে কাউকে ‘চরিত্রহীন’ বা ‘প্রতারক’ ট্যাগ না দিই, যতক্ষণ না আদালত বা তদন্তে সত্য বের হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park