1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দেবী বন্দনায় পঞ্চম তম বর্ষে পদার্পণ করলো, কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১২ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

 

আজ ৪ঠা ফেব্রুয়ারী মঙ্গলবার, ছয় নম্বর এসপ্ল্যানেড ইস্টের,সিদো কানহু ডহড় সংযোগস্থলে, কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে, পঞ্চম তম বর্ষে পদার্পণ করলো দেবী বন্দনা ও চিত্র প্রদর্শনী।

প্রতিমার শুভ সূচনা করেন, ১লা ফেব্রুয়ারী শনিবার বেলা একটায়, বিদ্যুৎ , আবাসন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, ফিতে কেটে চিত্র প্রদর্শনী ও প্রতিমার শুভ সূচনা করেন,

২রা ফেব্রুয়ারী রবিবার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানাগরিক কলকাতা ও নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী জনাব ফিরাদ হাকিম,

প্রতীমা ও প্রদর্শনীর শুভ সূচনার পর, অতিথিদের বরণ করে নেন উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই প্রদর্শনী চলবে ১লা ফেব্রুয়ারী থেকে ৪ঠা ফেব্রুয়ারী পর্যন্ত, প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত, পথ চলতি মানুষ ও শিল্পীদের জন্য দেখার সুযোগ থাকছে।

এই প্রদর্শনীতে প্রায় ১৩৫ জন চিত্র সাংবাদিকের ছবি তুলে ধরা হয়েছে, প্রদর্শনীতে প্রায় ২৮০ টি ছবি প্রদর্শিত হয়েছে। তাহাদের মধ্যে রয়েছেন পিন্টু প্রধান ,স্বপন মহাপাত্র ,অরিজিত সাহা, অমিত মল্লিক সহ অন্যান্যরা। প্রত্যেকের ছবি দর্শকদের মন জয় করেছে এমনকি শিল্পীদেরও। যে ছবিগুলির মধ্যে রয়েছে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা কেন্দ্রিক তোলা।

আজ ৪ঠা ফেব্রুয়ারী মঙ্গলবার অর্থাৎ শেষ দিন, ঠিক দুপুর দুটোয়, কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, তাহা পরিদর্শনে আসেন কলকাতা পুলিশের, সি পি, এম কে ভার্মা, তাহাকেও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান এবং প্রদর্শনীতে রাখা প্রতিটি ছবি তিনি পরিদর্শন করেন, সর্বশেষে চিত্র সাংবাদিকদের উদ্দেশ্যে কয়েকটি কথা তুলে ধরেন। এইরকম একটি জায়গায় এত সুন্দর প্রদর্শনী দেখে মুগ্ধ হন ও চিত্র সাংবাদিকদের কাছে কয়েকটি চিত্র সম্বন্ধে বিশ্লেষণ করে জানতে চান ছবিটির বিষয়ে তাহার সাথে সাথে চিত্র সাংবাদিকদের শুভেচ্ছা জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park