1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দুর্নীতি তালাশ নিউজ টিভি’র ফরিদপুরের স্টাফ রিপোর্টার ইলিয়াস খান বহিষ্কৃত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পঠিত

সরদার সাইদী হাসান বাবু,

​ অন্যের সংবাদ হুবহু কপি (কপিরাইট লঙ্ঘন) করার দায়ে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’র ফরিদপুরের স্টাফ রিপোর্টার মোঃ ইলিয়াস খানকে সংগঠন থেকে চিরস্থায়ী বা আমৃত্যু বহিষ্কার করা হয়েছে।

​জরুরী সভায় কঠোর সিদ্ধান্ত সম্প্রতি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শাহ নেওয়াজ এবং চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপতিত্বে এক বিশেষ ভার্চুয়াল জরুরী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দসহ সকল বিভাগীয়, জেলা ও উপজেলা প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ইলিয়াস খানের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

​সম্পাদকের হুঁশিয়ারি বহিষ্কারাদেশ নিয়ে প্রতিষ্ঠানের সম্পাদক ও প্রকাশক মোঃ শহিদুল ইসলাম বলেন:
​”ভুয়া নিউজ এবং কপিরাইট আইন লঙ্ঘন সাংবাদিকতার নৈতিকতা পরিপন্থী। আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন এমন নৈতিকতাহীন কাজ করার সাহস না পায়, সেজন্যই আমরা এই সাথে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছি।

আজ থেকে মোঃ ইলিয়াস খানের সাথে আমাদের প্রতিষ্ঠানের কোনো নূন্যতম সম্পর্ক নেই।”

​সাধারণ জনগণের প্রতি বিশেষ অনুরোধ ও সতর্কতা কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, আজ থেকে মোঃ ইলিয়াস খান যদি কোথাও ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’র পরিচয় ব্যবহার করেন, পরিচয়পত্র প্রদর্শন করেন কিংবা সংবাদ সংগ্রহের নামে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন, তবে তার দায়ভার প্রতিষ্ঠান বহন করবে না। সাধারণ জনগণের প্রতি অনুরোধ, এমন পরিস্থিতিতে তাকে সরাসরি আইনের হাতে তুলে দিন।

​বহিষ্কারাদেশে একাত্মতা প্রকাশ উক্ত বহিষ্কারাদেশে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সকল স্তরের দায়িত্বশীলরা একাত্মতা প্রকাশ করেছেন। তালিকায় রয়েছেন:
​১. জনাব শাহ নেওয়াজ (প্রতিষ্ঠাতা)
২. জনাব আনারুল ইসলাম (চেয়ারম্যান)
৩. জনাব মোঃ শহিদুল ইসলাম (সম্পাদক ও প্রকাশক)
৪. সকল উপদেষ্টা মন্ডলী
৫. বিভাগীয় সম্পাদকগন
৬. বিভাগীয় ব্যুরো প্রধানগণ
৭. জেলা ও উপজেলা প্রতিনিধিগণ
৮. স্টাফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধিবৃন্দ
৯. সারাদেশের ভ্রাম্যমাণ প্রতিনিধিবৃন্দ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park