1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দুর্গাপূজা উপলক্ষ্যে ৭৪টি মণ্ডপে কেসিসির অনুদানের চেক বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

(মোঃ সোহেল রানা )বাংলার চেতনা নিউজ খুলনা।

খুলনা, ০৮ আশ্বিন (সেপ্টেম্বর ২৩)
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকার ৭৪টি পূজা মণ্ডপে মোট ছয় লাখ ৮৪ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠান আজ (মঙ্গলবার) বিকেলে কেসিসির শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসি প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার মন্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, উৎসবমুখর পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেসিসির প্রতিটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কমিটি গঠন করে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিটি পূজাম-প পরিদর্শন করবেন। নিরাপত্তার স্বার্থে সকল ম-পের প্রবেশ ও বের হওয়ার পথে সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নিতে হবে। নগরীতে প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত ঘাটগুলো পরিচ্ছন্ন করা ও সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে কেসিসির সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেন তিনি।অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কেসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন ম-পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park