1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুর- ৫ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

দিনাজপুর-৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

আজ ১৩ ডিসেম্বর (শনিবার) দুপুর ১ টায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা।
মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি এ দুই উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি সাংবাদিকদের সমাজের চোখ উল্লেখ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি সাংবাদিকদের নির্বিঘ্নে কলম চালানোর আহ্বান জানান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ব্যারিস্টার কামরুজ্জামান জামান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি করেছে, তারা দলের কেউ নয়, তারা দুর্বৃত্ত। ভবিষ্যতে কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে পারবে না।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও সংস্কারের ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই ৩১ দফা বাস্তবায়নে সর্বস্তরের জনগণ ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সদস্য ফয়জানুর রহমান।
ফুলবাড়ি প্রেসক্লাবের সভাপতি ও মাদিলাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সহসভাপতি অধ্যাপক আজিজুল হক সরকার, যুগ্ম সম্পাদক রজব আলী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ মোকাররম হোসেন,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম রেজা, সাধারণ সম্পাদক আল আমিন বিন আমজাদ সহ ফুলবাড়ী সকল সংগঠনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park